বাংলাদেশ রেড ক্রিসেন্টে পরিচালক পদে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে

২৮ আগস্ট ২০২৬, ১২:২৩ PM
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি © টিডিসি ফাইল ফটো

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বি-ডি-আর-সি-এস) মানবসম্পদ ও প্রশাসন বিভাগে ডিরেক্টর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক বছরের চুক্তিতে এ পদে নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। 

আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকরা আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম: ডিরেক্টর

বিভাগ: মানবসম্পদ ও প্রশাসন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ১ বছর, সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে

কর্মস্থল: জাতীয় সদর দপ্তর, ঢাকা

প্রতিবেদন: ডেপুটি সেক্রেটারি জেনারেলের মাধ্যমে সেক্রেটারি জেনারেলের কাছে

বেতন: আলোচনা সাপেক্ষে

বয়স: ৫০ থেকে ৫৯ বছর; তবে অসাধারণ যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হতে পারে

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ থাকতে হবে।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কমপক্ষে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মানবিক সহায়তা, উন্নয়ন, রেড ক্রস/রেড ক্রিসেন্ট, জাতিসংঘ, সরকারি, করপোরেট বা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে **সিনিয়র ম্যানেজমেন্ট বা নেতৃত্বস্থানীয় পদে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর চমৎকার আন্তব্যক্তিক যোগাযোগ, যোগাযোগ ও আলোচনার দক্ষতা থাকতে হবে। চাপের মধ্যে এবং বহুসাংস্কৃতিক পরিবেশে কার্যকরভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিকভাবে সাবলীল হতে হবে।

দায়িত্ব: নিয়োগপ্রাপ্ত পরিচালক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের সব কার্যক্রমে নেতৃত্ব ও সমন্বয় করবেন। তিনি সোসাইটির কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে সেক্রেটারি জেনারেল ও ডেপুটি সেক্রেটারি জেনারেলকে সহযোগিতা করবেন।

বিভাগের পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা, নির্দেশনা, সমন্বয় ও তদারকি করতে হবে। প্রতিষ্ঠানের মানবসম্পদ-সংক্রান্ত সামগ্রিক লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়নে কৌশলগত ও প্রোগ্রামভিত্তিক নেতৃত্ব দিতে হবে।

এ ছাড়া বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা ও কর্মপরিকল্পনা প্রণয়নে দিকনির্দেশনা দিতে হবে। মানবসম্পদ নীতি প্রণয়ন, সময় সময় নীতি সংশোধন এবং কার্যকর বাস্তবায়নে দক্ষতা থাকতে হবে।

মানবসম্পদ পরিকল্পনা, কর্মী নিয়োগ ও ধরে রাখা, কর্মী সম্পর্ক এবং প্রশিক্ষণ ও উন্নয়নসহ বিভিন্ন এইচ আর কার্যক্রম পরিচালনা করতে হবে। কর্মী পরিকল্পনা, কর্মদক্ষতা ব্যবস্থাপনা ও সাংগঠনিক উন্নয়নসহ কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে।

বিভিন্ন বিভাগের এইচ আর ও প্রশাসনিক কার্যক্রম নিয়মিত অনুসরণ করে কর্মীদের সময়মতো সহায়তা, সমন্বয় ও যোগাযোগ নিশ্চিত করতে হবে। মানবসম্পদ ও প্রশাসনিক বিষয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখতে হবে।

দলের সদস্য, ব্যবস্থাপনা, অংশীদার ও অন্যান্য অংশীজনের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা, এইচ আর কার্যক্রমে ডিজিটাল রূপান্তর এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্ব দেওয়া এবং কৌশলগত এইচ আর উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাংগঠনিক পরিবর্তন এগিয়ে নেওয়াও এ পদের দায়িত্বের অংশ।

কর্তৃপক্ষের নির্দেশিত অন্যান্য দায়িত্বও পালন করতে হবে।

ব্যক্তিগত গুণাবলি: প্রার্থীকে সবসময় কোড অব কনডাক্ট অনুসরণ করতে হবে। দলগতভাবে কাজ করার মানসিকতা ও অন্যের মতামতের প্রতি সম্মান থাকতে হবে। সততা ও উচ্চ নৈতিকতা বজায় রাখতে হবে।

আরও দেখুন: এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি

বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার সক্ষমতা এবং চাপ সামলানোর দক্ষতা থাকতে হবে। জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় জরুরি পরিস্থিতি বা বড় ধরনের দুর্যোগের সময় প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে।

আবেদন যেভাবে: অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় ছাড়পত্র প্রয়োজন হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

ঠিকানা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর, ৬৮৪-৬৮৬, রেড ক্রিসেন্ট সরক, বড় মগবাজার, ঢাকা-১২১৭।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন

নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শ…
  • ২৮ আগস্ট ২০২৬
ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬
এনএসইউতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • ২৮ আগস্ট ২০২৬
 অ্যাসোসিয়েট অফিসার পদে অ্যাকশনএইডে চাকরির সুযোগ 
  • ২৮ আগস্ট ২০২৬
ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করলেন তামিম ইকবাল
  • ২৮ আগস্ট ২০২৬