ফিল্ড সুপারভাইজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি টিএমএসএসে, পদ ৫০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৩ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৫ PM
ফিল্ড সুপারভাইজার নিয়োগে আবেদন চলছে টিএমএসএসে

ফিল্ড সুপারভাইজার নিয়োগে আবেদন চলছে টিএমএসএসে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। সংস্থাটি ‘ফিল্ড সুপারভাইজার (এফএস)’ পদে ৫০০ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে—চলবে ২৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মে তারিখের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র সরাসরি/ডাক/কুরিয়ারযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস);

পদের নাম: ফিল্ড সুপারভাইজার (এফএস);

পদসংখ্যা: ৫০০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১৯,০০০-৩২,৪৪৫ টাকা;

আরও পড়ুন: প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ৪ মে

অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: আরএফএল গ্রুপে বিভিন্ন পদে চাকরি, পদসংখ্যা ৮০, আবেদন এইচএসসি পাসেই

দরকারি কাগজপত্র—

*আবেদনপত্র;

*সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ৩ কপি রঙিন ছবি;

*শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র;

*জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি;

*সচল মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস সন্বলিত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই সেলস অফিসার নেবে মিনিস্টার হাই-টেক, পদ ২০, আবেদন এসএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি/ডাক/কুরিয়ারযোগে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৩০০ টাকা ব্যাংক জমা দিয়ে মূল রশিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

পরিচালক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন), টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে;

আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০২৬ তারিখ পর্যন্ত

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ১১ কেন্দ্র স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার, জব্দ একাধিক মোব…
  • ২৭ এপ্রিল ২০২৬
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক জিয়াউর রহমান
  • ২৭ এপ্রিল ২০২৬
ফিল্ড সুপারভাইজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি টিএমএসএসে, পদ ৫০০, আব…
  • ২৭ এপ্রিল ২০২৬
কপাল খুলছে এনসিপির নুসরাত তাবাসসুমের!
  • ২৭ এপ্রিল ২০২৬
সবার জন্য এনসিপির দরজা খোলা, তবে...
  • ২৭ এপ্রিল ২০২৬