নবজাতক সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন মা

০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৩০ PM
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

সৌদি আরব প্রবাসীর স্ত্রী স্বপ্না রানী (ছদ্মনাম) সদ্য জন্ম নেয়া ছেলে সন্তানকে হাসপাতালে রেখেই পালিয়ে গেছেন। তারা কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।  

গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এ ঘটনাটি ঘটে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেন। 

স্বপ্না রানীর স্বামী জানান, গত ২২ বছর ধরে আমি বিদেশে থাকি। কয়েক বছর পরপর ছুটিতে দেশে যাই। গত দুই বছর আগে আমি দেশে থেকে সৌদি আরব এসেছি। এরপর আর দেশে যাইনি। এসময় আমার স্ত্রী বিভিন্ন মানুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক করে। অবৈধ পরকীয়া সম্পর্কের জেরে বাচ্চা জন্ম দিয়েছে আমার স্ত্রী। সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়া হোক। এ বিষয়ে স্বপ্না রানীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি মুখ খুলতে রাজি হননি।

আরও পড়ুন: মেসেঞ্জার গ্রুপে আপত্তিকর ভিডিও, প্রতিবাদ করায় হেনস্থা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মোমেন জানান, বুধবার সকালে স্বপ্না রানী নামের গর্ভবতী এক নারী হাসপাতালে লেবার ওয়ার্ডে ভর্তি হয়। এরপর সে সকালেই একটি ছেলে সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের কিছুক্ষণ পরেই সে বাচ্চা রেখে পালিয়ে যায়। বাচ্চাটি সুস্থ আছে, হাসপাতলে আছে। 

স্বপ্না রানীর ননদ শিরিন সুলতানা জানান, আমার ভাই প্রায় ২২ বছর ধরে সৌদি আরবে থাকে। কয়েক বছর পরপর গ্রামের বাড়িতে ছুটি কাটাতে আসে। গত দুই বছরের মধ্যে আমার ভাই বাড়িতে বা বাংলাদেশে আসেনি। তার দুটি সন্তান আছে। এরপরও আমার ভাবি অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করে। 

তিনি আরও জানান, আমার মাকে নিয়ে আমার ভাবি ও তার দুই সন্তান ভাইয়ের বাড়িতে থাকেন। বুধবার সকালে আমাদের বলে যে, তার পেটে ব্যথা করছে, গ্যাস হয়েছে। এরপর সে তার মাকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হয়। আজ আমরা জানতে পারি যে, তার পেটে বাচ্চা ছিল, সে বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা জন্ম দেওয়ার পর সে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। আমরা এর বিচার চাই। সে পরকীয়া সম্পর্ক করেছে এবং সন্তান জন্ম দিয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করার জন্য কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খানের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি। 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence