উবার চালককে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছিলেন তো?—জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন

১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ PM
জুরকারনাইন সায়ের

জুরকারনাইন সায়ের © সংগৃহীত

জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের কথিত এক বৈঠক ও পরবর্তী সময়ে গাড়ি পরিবর্তনের প্রসঙ্গ তুলে দলটির আমির ডা. শফিকুর রহমানকে ব্যঙ্গাত্মক প্রশ্ন করেছেন সাংবাদিক জুরকারনাইন সায়ের। গত ১৬ সেপ্টেম্বর বারিধারায় কথিত ওই বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাসুমের উপস্থিতি এবং পরে উবারচালকের গাড়িতে ওঠার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আজ বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব প্রশ্ন করেন সায়ের।

পোস্টে তিনি লেখেন, ‘শফিক সাহেব, চলুন হয়ে যাক স্মৃতিশক্তির একটা ছোট্ট পরীক্ষা!’

ফেসবুক পোস্টে, গত ১৬ সেপ্টেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাসুম বারিধারার ১ নম্বরে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তা জানতে চান তিনি। ওই ব্যক্তির ভিজিটিং কার্ডে ‘কূটনীতিক’ লেখা থাকলেও কার্ডের নিচে কী পরিচয় উল্লেখ ছিল, সে প্রশ্নও তোলেন সায়ের।

পোস্টে গাড়ি পরিবর্তনের বিষয়টি নিয়েও কটাক্ষ করেন তিনি। সায়েরের ভাষ্য অনুযায়ী, নেতারা বাশার সাহেবের গাড়ি থেকে নেমে উবারচালক বাবুলের গাড়িতে উঠেছিলেন। গাড়ি পরিবর্তনের কারণ হিসেবে তেল বা গ্যাস ফুরিয়ে যাওয়া কিংবা এসি নষ্ট হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রশ্ন তোলেন তিনি।

একপর্যায়ে সায়ের লেখেন, ‘কৌতুহলী মনের প্রশ্ন — উবার চালক বাবুল সাহেবকে অন্তত পাঁচ তারকা (ফাইভ স্টার) রেটিংটা দিয়েছিলেন তো?’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ১১ নভেম্বর ২০২৬
পত্রিকা দিয়ে মুখ ঢেকে সংসদে ফোনালাপ, পেছন থেকে সতর্ক করলেন …
  • ১১ নভেম্বর ২০২৬
একযোগে ৭ জেলার এএসপিকে বদলি
  • ১১ নভেম্বর ২০২৬
তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের
  • ১১ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্…
  • ১১ নভেম্বর ২০২৬
হামজার অসাধারণ গোল, প্রথমার্ধে দাপট বাংলাদেশের
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950