বজ্রপাতে একসঙ্গে ৮ জনের মৃত্যু

০৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৩ PM
বজ্রপাত

বজ্রপাত © ফাইল ছবি

সিরাজগঞ্জে বজ্রপাতে একসঙ্গে আট জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে উল্লাপাড়া উপজেলার পঞ্চপ্রসি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতদের ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- পৌরসভার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৬০), মুন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬২), শাহীন (৩২) এবং মাটিকোড়া গ্রামের কুদ্দুস (৬০) ও শাহআলম (৪২)। মৃত বাকি ২ জনের পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন : নবীন শিক্ষার্থীকে হলে তোলা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

জানা গেছে, গ্রামের মাঠে ১৩-১৪ জন কৃষি-শ্রমিক ধানের চারা তুলছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মাঠের শ্যালোমেশিনের একটি ঘরে আশ্রয় নেন তারা সবাই। এরপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। পরে আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতে উদ্ধার করা হয়েছে। বাকি কাজ প্রক্রিয়াধীন।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close