শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:২২ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২২-২৩ এর অধীন প্রকল্প বাস্তবায়নের জন্য চেক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এ চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না। কারণ, রাজনীতি করা মানুষের অধিকার। কিন্তু দলীয় রাজনীতি কীভাবে হবে, সেখানে রাজনীতি যারা করবেন, সেই শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের বোঝাপড়া, সৌহার্দ থাকা উচিত। তবে আমরা চাই, দলীয় রাজনীতির নামে যেন কোনো বিশৃঙ্খলা, অরাজকতা না হয়।

আরও পড়ুন: ক্যাম্পাসের ভেতরে নয়, বাইরে রাজনীতি করা যাবে: নর্থ সাউথ

তিনি আরও বলেন, যদি ইতিবাচক রাজনীতি থাকে, আমার মনে হয় না প্রতিষ্ঠানের দিক থেকে কোনো আপত্তি থাকার কথা।

প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয়। ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, এআইইউবি, নর্থ সাউথসহ অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে নোটিশ দিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা জানিয়েছে।

ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের জন্য আসছে সুখবর
  • ০৭ আগস্ট ২০২৬
মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পা…
  • ০৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬