র‌্যাংকিংয়ে শীর্ষে রাজশাহী কলেজ

০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:১৫ PM
উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এ ফলাফল ঘোষণা করেন। © সংগৃহীত

আবারো ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ শীর্ষস্থান দখল করল। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ র‌্যাংকিং-২০১৮ সালের নির্বাচিত সেরা ৭৬টি কলেজের ফল ঘোষণা করা হয়েছে। এ ফলের জাতীয় পর্যায়ে আটটি সেরা কলেজের মধ্যে রাজশাহী কলেজ (৭০.৫৪ পয়েন্ট পেয়ে) শীর্ষে রয়েছে। 

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেটে হলে উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, ডিন অধ্যাপক ড. নাসির উদ্দিন, ডিন অধ্যাপক ড. বিন কাসিম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক এস এম রফিকুল আলম বক্তব্য দেন।

আরও পড়ুন: ‘মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফপাশ নিয়ে সিদ্ধান্ত হয়নি’

উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজ থেকে ২৯১টি কলেজ র‌্যাংকিং এর জন্য আবেদন করে। পরে র‍্যাংকিংয়ের ৩১টি ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ শিক্ষক/কর্মকর্তারা চূড়ান্ত ওই তালিকা তৈরি করেছেন। 

তালিকায় জাতীয় পর্যায়ে আটটি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ৪টি, সিলেট অঞ্চলে ৬টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে কলেজ র‍্যাংকিং কার্যক্রম শুরু হয়। নির্বাচিত এসব কলেজগুলোকে প্রণোদনা দেওয়া হবে।

কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬