দৌড়ে গিয়েও রক্ষায় হয়নি, ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন দুই বন্ধু

০৪ সেপ্টেম্বর ২০২২, ১০:০৩ PM
মৃত্যুর খবরে এলাকর মানুষের ভিড়

মৃত্যুর খবরে এলাকর মানুষের ভিড় © সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর উপজেলা বাজার সংলগ্ন জিকে খালের রেলসেতুর ওপর এ ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা সিয়াম নামের আরেক সহপাঠী গার্ডারে উঠে রক্ষা পায়।

নাঈম মিরপুর উপজেলার নওপাড়া গ্রামের আজিম আলীর ছেলে। সে মিরপুর বর্ডার গার্ড এন্ড পাবলিক হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। আর ঋতু মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের রবিউল শাহর মেয়ে। সে মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন: মুশফিকের অবসরের আবেদন এখনও গ্রহণ করেনি বিসিবি

এ ঘটনায় বেঁচে যাওয়া আরেক সহপাঠী সিয়াম জানায়, তারা তিনজনই মিরপুর বাজারের পাশের স্থানীয় এক কোচিং সেন্টারে পড়তে এসেছিল। কোচিং শুরু হতে দেরি হওয়ায় তিনজন রেললাইনের হাঁটছিল। হাঁটতে হাঁটতে মিরপুর রেলব্রিজের মাঝামাঝি জায়গায় চলে যায়। ওই সময় ট্রেন আসতে দেখে। এ সময় সিয়াম লাফ দিয়ে ব্রিজের গার্ডারে গিয়ে দাঁড়ায়। ঋতু ভয়ে কান্নাকাটি শুরু করে। নাঈম ঋতুকে কোলে তুলে দৌড়ে রেললাইন থেকে গার্ডারের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রেনের নিচে পড়ে দুজনেই ছিন্নভিন্ন হয়ে যায়।

দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে এলাকর শত শত মানুষ সেখানে ভিড় জমায়। পরে পোড়াদহ রেলওয়ে পুলিশ এসে মহদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, খুলনাগামী রুপসা ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করেছি। 

ট্যাগ: মৃত্যু
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬