বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২০ এপ্রিল

১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ PM
নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৫০ কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে

নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৫০ কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি ২০২৬-এ ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৫০ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে, নৌবাহিনীতে ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, রেগুলেটিং, রাইটার, স্টোর, এমওডিসি (নৌ), কুক, স্টুয়ার্ড ও টোপাস পদে দেওয়া হবে এ নিয়োগ। আবেদন ১৮ মার্চ থেকে শুরু হয়েছে—চলবে ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;

পদের নাম: ৯টি ভিন্ন পদ (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন);

পদসংখ্যা: ৪৫০টি;

কোন শাখায় কত পদ—

*ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): ৩০০টি;

*মেডিকেল: ১৮টি;

*রেগুলেটিং: ১৫টি;

*রাইটার: ১৮টি;

*স্টোর: ১৬টি;

*এমওডিসি (নৌ): ৮টি;

*কুক: ৩৫টি;

*স্টুয়ার্ড: ২০টি;

*টোপাস: ২০টি;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই

প্রার্থীর বয়স: ১৭-২০ (নাবিক) এবং ১৭-২২ (এমওডিসি নৌ) [১ জুলাই ২০২৬ তারিখে]; 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সেইলর/অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিকের মাধ্যমে প্রথমে প্রাক্-যোগ্যতা যাচাই করতে হবে। যাচাই শেষে অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। প্রার্থীকে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। যেকোনো ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। তথ্য যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক ১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। পরীক্ষার দিন ফরমটি সঙ্গে আনতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ এপ্রিল ২০২৬;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬