ভাড়া পাঁচ টাকা বেশি নেওয়ায় জরিমানা ৬ হাজার

০২ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৬ PM
বাস ভাড়া বেশি নেওয়ায় জরিমানা

বাস ভাড়া বেশি নেওয়ায় জরিমানা © সংগৃহীত

গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় ঠেকাতে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাজধানীর কারওয়ান বাজার থেকে শেওড়া পর্যন্ত ২০ টাকার জায়গায় ২৫ টাকা ভাড়া নেওয়ায় ৩ নম্বর পরিবহনের একটি বাসকে ছয় হাজার টাকা জরিমানা করেছে (বিআরটিএ)।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

জানা যায়, বনানী রেলওয়ে স্টেশনের সামনে সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। বেলা সাড়ে ১১টায় ৩ নম্বর পরিবহনের একটি বাস বনানী রেলওয়ে স্টেশনের সামনে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট থামানোর নির্দেশ দিয়ে বাসটিতে উঠেন। বাসে উঠে ম্যাজিস্ট্রেট কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসা করেন কত করে ভাড়া নিচ্ছে সুপারভাইজার।
 
 
আমিনুল ইসলাম নামে এক যাত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেন, তিনি কারওয়ান বাজার থেকে শেওড়া যাচ্ছেন। তার কাছ থেকে সুপারভাইজার ২৫ টাকা ভাড়া নিয়েছেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন নির্ধারিত ভাড়ার তালিকা মিলিয়ে দেখেন এ দূরত্বে ভাড়া ২০ টাকা। পরে তিনি বাসের সুপারভাইজারকে এ বিষয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে না পারায় ছয় হাজার টাকা জরিমানা করেন।
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬