মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন

১২ এপ্রিল ২০২৬, ০১:৫৫ PM
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মাটি কেটে খাল খননের উদ্বোধন করেন

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মাটি কেটে খাল খননের উদ্বোধন করেন © টিডিসি

মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। পানিসম্পদমন্ত্রী প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের সূচনা করেন, যা বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রধান অতিথি হিসেবে মাটি কেটে খাল খননের উদ্বোধন করেন। খাল খনন শেষে খালপাড়ে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

পরে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন, ‘খাল খননের মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। খালের দুই পাড়ে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হবে, যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। বর্ষাকালে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উন্নয়নের মাধ্যমে এলাকার অভূতপূর্ব উন্নয়ন হবে। যতগুলো কৃষিভিত্তিক আন্দোলন হয়েছে, খাল খনন কর্মসূচি ছিল একটি বিপ্লবী ও জনপ্রিয় কর্মসূচি। ১৯৭৭ সালে নিজস্ব চিন্তা ও দূরদর্শিতায় জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন।

তিনি আরও বলেন, ‘খাল খননের মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। খালের দুই পাড়ে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হবে, যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। বর্ষাকালে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উন্নয়নের মাধ্যমে এলাকার অভূতপূর্ব উন্নয়ন হবে।’

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাছে অঙ্গীকার করেছিলেন আমরা মেগা প্রকল্প করব না। আমরা সাধারণ মানুষের পাশে থেকে প্রেসিডেন্ট জিয়ার মতো গ্রামের উন্নয়নকে প্রাধান্য দেব। যার কারণে খাল খনন কর্মসূচিকে নতুন করে বিপ্লবের স্থানে নিয়ে এসেছি।’

তিনির আরও বলেন, ‘দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচির কাজ শুরু করেছি। দেশের ৫৪টি জেলায় একসাথে এই কর্মসূচি শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হবে।’

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাইম কামাল খান প্রমুখ।

উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহিদুল ইসলাম, মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাইম কামাল খান এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফ হোসেন।

আলোচনা সভায় জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬