বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

১২ এপ্রিল ২০২৬, ০২:২৯ PM
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

কার্যকর, বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর সফটওয়্যার তৈরি করতে পারলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এমন প্রকল্প তৈরি করতে হবে, যা সরাসরি সমাজ ও রাষ্ট্রের বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখতে সক্ষম।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত ‘স্কিল ইজ ফিউচার: ইয়ুথ এমপ্লয়বিটি সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সময়ের চাহিদা অনুযায়ী প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রকল্প তৈরি করা জরুরি। এসব প্রকল্প দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ক্রাইম প্যাটার্ন শনাক্তকরণ ও অপরাধ সনাক্তকরণ-সংক্রান্ত সফটওয়্যার তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের কার্যকর সফটওয়্যার তৈরি করতে পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি উদ্ভাবিত প্রকল্পগুলো বাজারজাত করার ক্ষেত্রেও সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে আশ্বাস দেন।

দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, সরকার শুরু থেকেই দক্ষতাভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা ব্যবস্থাকে ক্যারিয়ারভিত্তিক করার লক্ষ্য নিয়েই কাজ চলছে। শিক্ষার্থীরা দীর্ঘ সময় ও সম্পদ ব্যয় করে পড়াশোনা করে—তাদের জন্য একটি নিশ্চিত ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা জরুরি। আর সেই ভবিষ্যৎ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দক্ষতা অর্জন।

তিনি বলেন, দেশে এখনও দক্ষ মানবসম্পদের ঘাটতি রয়েছে। ফলে অনেক ক্ষেত্রে বিদেশি কর্মীরা এসে কাজ করছে এবং আয় নিয়ে যাচ্ছে। এই নির্ভরতা কমাতে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার জবাবদিহির ভিত্তিতে কাজ করছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি দক্ষ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নে কী বললেন শিক্ষ…
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তিতে শীর্ষে ঢাকা, পিছিয়ে বান্দরবান
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা মেডিকেল এলাকা থেকে ৩ মরদেহ উদ্ধার
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক…
  • ১২ জুলাই ২০২৬
সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
হেলথ ফেস্টের আগে এনএসইউ পিএইচএসসির ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগ…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence