রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু

১২ এপ্রিল ২০২৬, ০২:১৭ PM
সাতক্ষীরা সদর হাসপাতালের ছবি

সাতক্ষীরা সদর হাসপাতালের ছবি © টিডিসি ফটো

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিজ বাড়ির রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় বিষধর সাপের কামড়ে বীথি খাতুন (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার চন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বীথি খাতুন রান্নাঘর পরিষ্কার করার কাজ করছিলেন। এ সময় হঠাৎ তিনি পায়ে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। ধারণা করা হয়, রান্নাঘরে লুকিয়ে থাকা কোনো বিষধর সাপ তাকে দংশন করেছে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল সর্দার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বিষক্রিয়ায় তরুণীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছিল, যার ফলে চিকিৎসকদের পক্ষে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিথীর এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো চন্দনপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। জেলায় সাপের উপদ্রব বাড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬