শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

১২ এপ্রিল ২০২৬, ০২:৪৭ PM
ধানমন্ডিতে স্কিল সামিটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ধানমন্ডিতে স্কিল সামিটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সৌজন্যে প্রাপ্ত

শিক্ষার্থীদের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রকল্প তৈরিতে উৎসাহ দিতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। তিনি বলেন, বাস্তবমুখী ও কার্যকর উদ্ভাবনী উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত ‘Skill is the Future: Youth Employability Summit 2026’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্লোবাল অন্ট্রোপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এ সামিট আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর ইনোভেটিভ প্রোজেক্ট তৈরি করতে হবে, যা দেশের উন্নয়নে কাজে লাগবে। তিনি বিশেষভাবে ক্রাইম প্যাটার্ন রিকগনিশন ও ক্রাইম ডিটেকশন সফটওয়্যার তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের কার্যকর সফটওয়্যার তৈরি করতে পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন তিনি। পাশাপাশি এসব প্রকল্প বাজারজাত করার ক্ষেত্রেও সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে আশ্বাস দেন।

দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শুরু থেকেই দক্ষতা নির্ভর সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সঙ্গে এমন দক্ষতা অর্জন করতে হবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

তিনি আরও বলেন, দেশে দক্ষ জনশক্তির অভাব থাকায় অনেক ক্ষেত্রে বিদেশি কর্মীরা সুযোগ পাচ্ছেন। তাই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা উন্নয়নের মানসিকতা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নে কী বললেন শিক্ষ…
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তিতে শীর্ষে ঢাকা, পিছিয়ে বান্দরবান
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা মেডিকেল এলাকা থেকে ৩ মরদেহ উদ্ধার
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক…
  • ১২ জুলাই ২০২৬
সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
হেলথ ফেস্টের আগে এনএসইউ পিএইচএসসির ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগ…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence