ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু

১২ এপ্রিল ২০২৬, ০২:৩২ PM
অনলাইনে ক্লাস নিচ্ছেন শিক্ষক

অনলাইনে ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

‎রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ও সশরীরে শ্রেণি পাঠদান শুরু হয়েছে। রোববার থেকে প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম।

তিনি বলেন, আমরা রোববার থেকে অনলাইনে ক্লাস শুরু করলাম। স্কুল শাখা বৈসাবি, চৌদ্দ সংক্রান্তি এবং বাংলা নববর্ষের জন্য তিন দিন বন্ধ আছে। এ বন্ধ শেষ হলে স্কুল শাখার শিক্ষার্থীদের জন্যও অনলাইনে ক্লাস শুরু হবে।

এর আগে শনিবার প্রতিষ্ঠানটির এক নোটিশে কলেজ শাখায় নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ও রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে বলে তুলে ধরা হয়। ‎অনলাইন ক্লাসের রুটিন ও ক্লাসে যুক্ত হওয়ার লিংক সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয় ওই নোটিশে।

প্রসঙ্গত, জ্বালানি সাশ্রয়ে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬