বৃষ্টির জন্য নামাজ শেষ না হতেই নামল বৃষ্টি

০১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৬ PM
বৃষ্টিতে আনন্দিত মুসল্লিরা

বৃষ্টিতে আনন্দিত মুসল্লিরা © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় তীব্র গরমে অতিষ্ট হয়ে হাত তোলেন সৃষ্টিকর্তার দরবারে। সবাই মিলে অনুষ্ঠিত হয় বৃষ্টিপাতের জন্য বিশেষ নামাজ ও দু’আ। আর নামাজ শেষ হতে না হতেই শুরু হয় মহান আল্লাহ রহমতের বৃষ্টি। নামাজ ও দু’আ পরিচালনা করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওসমান গণি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীনের উদ্যোগে উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে এ নামাজ ও দু’আ অনুষ্ঠিত হয়। 

এ বছর বর্ষার মৌসুমেও প্রয়োজন অনুপাতে বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে অতিষ্ট জনজীবন। বৃষ্টির অভাবে ফাটল দেখা গেছে ধান ক্ষেতে। এজন্য বিধান অনুযায়ী লোহাগাড়ায় আয়োজন করা হয় এই বিশেষ নামাজ ও দু’আর। আর নামাজ শেষে খুতবা পড়াকালীন সময়েই শুরু হয় রহমতের বৃষ্টি। 

মোনাজাতে আাধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি কাসআ জড়িত কণ্ঠে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা এবং সকল প্রকার পাপ, অন্যায়-অত্যাচার থেকে মুক্তি চেয়ে মহান রবের কাছে বৃষ্টির প্রার্থনা করেন। মোনাজাত শুরুর পরপরই মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টির দেখা পাওয়া যায়। এসময় উপস্থিত মুসল্লিদের আল্লাহু আকবর, আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

নামাজ ও দু’আ পচিালনার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন— আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন, আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা মুহাম্মদ খালেদ জমীল। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence