গ্যাসের আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ

৩০ আগস্ট ২০২২, ১১:৪৫ AM
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট © ফাইল ফটো

ঢাকায় কেরাণীগঞ্জের জিনজিরার মান্দাইল এলাকায় একটি বাসায় গ্যাসের চুলার লাইনে বিস্ফোরণে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তারা একই পরিবারের সদস্য।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন- ৬০ বছর বয়সী মোছা. বেগম, মোছা. ইদুনী বেগম, মোছা. সোনিয়া আক্তার, মো. সাহাদৎ হোসেন ও আট বছর বয়সী শিশু মারিয়া আক্তার ও শিশু ইয়াছিন। 

জানা যায়, ভোরে বাড়ির গৃহিনী রান্না করছিলেন। এ সময় গ্যাসের চুলার লাইনে বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা ছয়জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক বলে ইনস্টিটিউট সূত্রে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬