ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন শামসুল হক টুকু

২৮ আগস্ট ২০২২, ০৬:৩৩ PM
শামসুল হক টুকু

শামসুল হক টুকু © ফাইল ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের এমপি শামসুল হক টুকু। রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই তাকে ডেপুটি স্পিকার হিসেবে কণ্ঠভোটে নির্বাচিত করা হয়।

এদিন জাতীয় সংসদে শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। পরে সরকার দলীয় আরেক সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাবে সমর্থন জানান। সন্ধ্যা ৭টায় শপথ নেবেন তিনি। জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের চেম্বারে রাষ্ট্রপতি তাকে শপথ পাঠ করাবেন।

আরও পড়ুন: ডেপুটি স্পিকারের দ্বিতীয় জানাজায় হাজার মানুষরে ঢল

পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

২০১৯ সালের ৩০ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের এমপি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ শূন্য হয়।

মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬