প্রতিবারই নারায়ণগঞ্জ ঘণ্টা বাজিয়েছে: শামীম ওসমান

২২ আগস্ট ২০২২, ১০:৫৫ PM
শামীম ওসমান

শামীম ওসমান © ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘এক জায়গা থেকে ঘণ্টা বাজাতে হয়। প্রতিবারই নারায়ণগঞ্জ ঘণ্টা বাজিয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী লীগের ঘণ্টা নারায়ণগঞ্জে বাজিয়েছেন। সোমবার (২২ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কর্মীসভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের ঘণ্টা নারায়ণগঞ্জ বাজিয়েছে। ৬২, ৬৬ ও ৬৯-এর ঘণ্টা এই নারায়ণগঞ্জ বাজিয়েছে। সেই নারায়ণগঞ্জে আমরা আবার একটা ঘণ্টা বাজাবো। কথায় কথায় ওরা রাজপথ দখল করার কথা বলে, সাহস থাকলে সড়কে নেমে দেখান। আমাদের শরীরে জং ধরে গেছে। আসুন মাঠে নামি।

তিনি বলেন, চারদিকে এখন গাছের পাতার মতো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। এত আওয়ামী লীগ, এতো যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, এতো কৃষকলীগ, মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় জামাত কিংবা বিএনপি করি। অনেকের মতো চুপ করে থাকতে পারি না। অনেকে আওয়ামী লীগের টিকিট নিয়ে ভালো পজিশনে থাকেন, বড় বড় পদ পদবীও পান। এখন চুপ করে থাকেন কেন? আমি সবাইকে অনুরোধ করবো, আসেন একসঙ্গে কাঁধ মিলিয়ে থাকি।

আরও পড়ুন: শামীম ওসমানের মাথায় হাত বুলিয়ে দিলেন প্রধানমন্ত্রী

সংসদ সদস্য বলেন, ‘ওরা শামীম ওসমানকে গালি দেয়। কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে গালি দেবে আমরা মেনে নেবো না। আপনারা চুপ থাকতে হলে থাকেন, আমি একা হলেও চুপ থাকবো না। কে নামলো কে নামলো না তাতে আমার কিছু আসে যায় না। দেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওরা স্বাধীনতা মানতে পারেনি।’

আগামীতেও আওয়ামী লীগ সরকার গঠন করবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি ডিক্লেয়ার দিয়ে গেলাম, ইনশাআল্লাহ ২০২৪ সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় শেখ হাসিনা আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন। আল্লাহর ওপর বিশ্বাস নিয়ে চ্যালেঞ্জ করে বললাম।’ 

ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, বাইরে থেকে টাকা আসছে, কোথা থেকে আসছে তা জানি। যারা টাকার ব্যবস্থা করছেন তারা এখন কোন দেশে আছে তাও জানি। এই জানি দেখে মাথার রক্ত গরম হয়ে যায়। তবে সামনের লড়াইটা হবে কঠিন। এত দিন সহ্য করেছি আর না। লগি বৈঠা দেখেছেন। আরও অনেক কিছু দেখবেন। জনগণের ভোটে ক্ষমতায় আসেন। কোনও আপত্তি নেই। পেছনের দরজা দিয়ে আসতে যদি চেষ্টা করেন, পারবেন না।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence