বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩৪ জেলে নিখোঁজ

২০ আগস্ট ২০২২, ০৪:৪১ PM
ট্রলারডুবি

ট্রলারডুবি © ফাইল ছবি

বৈরি আবহাওয়ায় কারণে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৬০ জেলেসহ ১১টি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জন জেলে। 

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে রাত ১০ টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এসব ট্রলারডুবির ঘটনা ঘটে। 

ডুবে যাওয়া ট্রলারগুলো হচ্ছে- এমবি মামনি (৩), এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম, এফবি রফিক মিঝি, এফবি নুরবানু ও এফবি মায়ের দোয়া। এ ছাড়া নামবিহীন ভোলার চরফ্যাশনের ১টি, গলাচিপার পানপট্টির ১টি, কলাপাড়ার লালুয়ার ১টি ও বরগুনার নাপিতা এলাকার ১টি ট্রলার রয়েছে। নিখোঁজ জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন ও আলীপুর মৎস্য বন্দর এলাকায়। 

আরও পড়ুন: বুটেক্স ভর্তি পরীক্ষায় তৃতীয় এমএম কলেজের রিজভী

জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে ১১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৩৪ জন। উদ্ধার হওয়া জেলেরা কুয়াকাটা ২০ শয্যা হাপাতাল ও মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মন্ডল জানান, সাগরে বেশ কয়েকটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এছাড়া, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

মাধ্যমিকের শিক্ষার্থীদের বৃত্তির টাকা পেতে সফটওয়্যারে সঠিক …
  • ১২ এপ্রিল ২০২৬
হাম নিয়ে মানুষের উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছ…
  • ১২ এপ্রিল ২০২৬
এক লাফে ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১২ এপ্রিল ২০২৬
সংশোধন হচ্ছে আইন, পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬