মাধ্যমিকের শিক্ষার্থীদের বৃত্তির টাকা পেতে সফটওয়্যারে সঠিক তথ্য এন্ট্রির নির্দেশ

১২ এপ্রিল ২০২৬, ০৬:০৯ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৬:১২ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

মাধ্যমিকের শিক্ষার্থীদের বৃত্তির টাকা পেতে সফটওয়্যারে সঠিক তথ্য এন্ট্রি ও এন্ট্রিকৃত তথ্য সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধান-কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রবিবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। 

নোটিশে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ২য় ধাপে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বৃত্তি, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি সংক্রান্ত সকল তথ্যাদি MIS Software-এ যথাযথ প্রক্রিয়ায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান হতে এন্ট্রি এবং এন্ট্রিকৃত তথ্য সংশোধন করতে হবে।

২০২৫-২৬ অর্থবছরের ২য় ধাপে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণিতে মেধা/সাধারণ বৃত্তি, বিভিন্ন ধরনের উপবৃত্তি (সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতীয়, দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধী, অটিস্টিক ও পেশামূলক) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ EFT-এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে (Bank Account) প্রেরণ করা হবে। 

তাই বৃত্তি সংক্রান্ত সকল তথ্যাদি পত্রের সাথে সংযুক্ত প্রক্রিয়া ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক ৩০ এপ্রিল-২০২৬-এর মধ্যে বৃত্তির MIS Software-এ নির্ভুলভাবে এন্ট্রি এবং এন্ট্রিকৃত তথ্য সংশোধনের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৯ এপ্রিল-২০২৬ থেকে আবেদনটি করা যাচ্ছে।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬