এক লাফে ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা

১২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৬:২২ PM
ফার্নেস অয়েল

ফার্নেস অয়েল © সংগৃহীত

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারে এক লাফে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।

 রবিবার (১২ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ১ মার্চ থেকে ১২ এপ্রিল, ২০২৬ মাসে প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড় এবং ফেব্রুয়ারি, ২০২৬ মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের নতুন এই মূল্যহার সমন্বয় করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে আসছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গণশুনানির ভিত্তিতে বিইআরসির মাধ্যমে ফার্নেস অয়েলের দর ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ভোক্তাপর্যায়ে ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করল বিইআরসি। 

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬