বুটেক্স ভর্তি পরীক্ষায় তৃতীয় এমএম কলেজের রিজভী

২০ আগস্ট ২০২২, ০৪:৩৯ PM
খান সাবরিন আহমেদ রিজভী

খান সাবরিন আহমেদ রিজভী © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলে তৃতীয় স্থান অর্জন করেছেন খান সাবরিন আহমেদ রিজভী। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর হলো ১০১৫০৩। তিনি যশোরের সরকারি এমএম কলেজের শিক্ষার্থী।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান জানিয়েছেন, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৩ হাজার ভর্তিচ্ছুর মেধাতালিকা প্রকাশের কথা থাকলেও প্রকাশিত ফলে ৩ হাজার ২৭ জনের তালিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : চবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

এর আগে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (১২ আগস্ট) অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৫টি কেন্দ্রে ২ ঘণ্টাব্যাপী মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হওয়া এবারের ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিল ৮১০৪ জন পরীক্ষার্থী যা মোট আবেদনের ৬৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রকাশিত মেধাতালিকা প্রণয়ন করা হয়েছে। যে সকল শিক্ষার্থী লিখিত পরীক্ষায় (সব ধরনের কোটাসহ সকলের জন্য) ৪০% এর নিচে নম্বর পাবেন তাদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ভর্তি কমিটি চাইলে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ৪০% নম্বর পরিবর্তন করতে পারবেন।

ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং ৮০, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ৮০, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৮০, ডাইস এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ৪০, এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (৬১০১১) ৪০, এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৮০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ৮০, টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন ৪০, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৪০ এবং টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেনেন্স বিভাগে ৪০টি আসনসহ মোট আসন ৬০০টি।

বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় পিকআপ ভর্তি সরকারি বই জব্দ
  • ১৪ জুন ২০২৬
পুলিশের এএসআইয়ে শূণ্যপদ ২০০০, কোন জেলায় কত পদ ফাঁকা?
  • ১৪ জুন ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই স…
  • ১৪ জুন ২০২৬
শেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি
  • ১৪ জুন ২০২৬
আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ১৪ জুন ২০২৬
পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন: আলাল
  • ১৪ জুন ২০২৬
×