চবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

২০ আগস্ট ২০২২, ০২:২০ PM
চবি

চবি © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ করা হয়েছে। 

শনিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অন্য ইউনিটের তুলনায় ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছুর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় ফল প্রকাশে কিছুটা সময় লেগেছে। আমরা দ্রুত ফল প্রকাশের চেয়ে নির্ভুলতায় গুরুত্ব দিয়েছি।

এর আগে, গত মঙ্গলবার সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্র ও হাটহাজারী কলেজ কেন্দ্রে দুই শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে সকালের শিফটে অংশ নিয়েছেন ১৭ হাজার ৬৫০ জন ও বিকেলের শিফটে অংশ নিয়েছেন ১৫ হাজার ৪৯৯ জন। উপস্থিতির হার ছিল ৬১ শতাংশ।

আরও পড়ুন : চবির ‘এ’ ইউনিটের আগেই ‘সি’র ফল প্রকাশ

চবির ‘এ’ ইউনিটের পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশিত হলে বিলম্ব হলেও আংশিক ফল গত শুক্রবার প্রকাশ করেছে ভর্তি কমিটি। প্রকাশিত আংশিক ফলে দেখা গেছে, ‘এ’ ইউনিটে পাসের হার ৪০ শতাংশ। সামগ্রিক ফলাফল সন্তোষজনক বলেও কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবিতে প্রো-ভিসির বিরুদ্ধে পরীক্ষার খাতা হারিয়ে ফেলার অভিযোগ…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬