কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে বিস্ফোরণে দুজন নিহত

১২ আগস্ট ২০২২, ১১:৪৮ PM
পাম্পে বিষ্ফোরণ

পাম্পে বিষ্ফোরণ © সংগৃহীত

কুষ্টিয়ার  ভেড়ামারায় একটি পেট্রোল পাম্পে তেল দেওয়ার সময় পাম্পে বিষ্ফোরণের ঘটান্য দুইজনের মৃত্যু হয়েছে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

বিষ্ফোরণে নিহতরা হলে— উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দিনের ছেলে শাহাজুল ও একই গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে বিজয়।

এই ঘটনায় আহত হয়েছেন দৌলতপুর উপজেলার আল্লহর দর্গা এলাকার রাজ্জাকের ছেল রনি, একই উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে রিমন (১৩), ভেড়ামারা বেলাল আলীর৷ ছেলে বিদ্যুৎ। আহতদের মধ্যে রিমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শরীফুল ইসলাম। তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে তেলবাহী লরি থেকে তেল আনলোডের সময় হঠাৎ আগুন লেগে বিষ্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজ।

১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬