রাবিতে ভর্তি পরীক্ষা: ১১ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

২৩ জুলাই ২০২২, ০৮:৫৫ PM
ট্রেন

ট্রেন © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছুদের যাতায়াতের সুবিধা বিবেচনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ভর্তিচ্ছুদের সুবিধার্থে তাদের রাজশাহীতে আসা ও ফিরে যাওয়ার জন্য বেশ কিছু ট্রেনে নতুন কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৩ জুলাই) রাতে পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একদিকে ভোগান্তি কমবে, অন্যদিকে যাতায়াতে সুবিধা হবে। এছাড়া পরিবহন ব্যয়ও কিছুটা কমবে।’

পাকশী রেলওয়ের বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম বাবু জানান, ‘ভর্তিচ্ছুদের যাতায়াত সুবিধার্থে ২২ থেকে ২৭ জুলাই পর্যন্ত রাজশাহী থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী ১১ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।’

ট্রেনগুলো হল- ‘সিল্ক সিটি এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, রহনপুর কমিউটার, কপোতাক্ষ এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও মধুমতী এক্সপ্রেস।’

পাকশী রেলওয়ে বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নূর আলম জানান, ‘ছুটি বাতিলকৃত ট্রেনের টিকিট বিক্রি চালু আছে। কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যাত্রীরা টিকেট সংগ্রহ করতে পারবেন। এছাড়া যাত্রীদের সুবিধার্থে বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করা হবে।’

সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
রাজধানীতে ১,৭৭১ ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা
  • ১৯ মার্চ ২০২৬
আপন ভাই ও বোনকে জাকাত দেওয়া যাবে কী?
  • ১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence