শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার

১১ এপ্রিল ২০২৬, ০১:৪৮ PM
অভিযুক্ত শুক্কুর মিয়াজি ও বহিষ্কারের বিজ্ঞপ্তি

অভিযুক্ত শুক্কুর মিয়াজি ও বহিষ্কারের বিজ্ঞপ্তি © সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে শ্লীলতাহানির অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ ওঠার পর দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় রায়পুর উপজেলা বিএনপি বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শুক্কুর মিয়াজির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠে, এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ অবস্থায় তাকে ওয়ার্ড বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। 

শুক্কুর উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিশ্বাসের বাড়ির নুর ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার এক কিশোরীকে শুক্কুর জড়িয়ে ধরে। একপর্যায়ে তাকে একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ ঘটনায় অভিযোগ পেলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনা হয়। এরপর ১৬ মার্চ ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক হয়। বৈঠকে শুক্কুরকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেক বহিষ্কারের সিদ্ধান্ত দেয় উপজেলা বিএনপির নেতারা।

নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9