গুলশানের আকাশে মশা মারতে সত্যিই ‘কামান দাগা’

০২ জুলাই ২০২২, ০২:১৬ PM
ড্রোন দিয়ে মশার উৎপত্তিস্থল খোঁজা হচ্ছে

ড্রোন দিয়ে মশার উৎপত্তিস্থল খোঁজা হচ্ছে © সংগৃহীত

গুলশান-২ এর ৭৪ নম্বর রোডে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান ও মশক নিধন কর্মীসহ অন্যান্যরা মিলে ড্রোন দিয়ে মশা মারার অভিযানে নেমেছেন। 

শনিবার (২ জুলাই) ৭৪ নম্বর রোডের ৫ নম্বর ভবনটি হোটেল প্যারাডাইজের ছাদ থেকে গুলশানের আকাশে উড়ানো হয় ড্রোন। গুলশানের আকাশে ড্রোন উড়িয়ে আশপাশের ছাদগুলোতে খোঁজা হয় মশার উৎপত্তিস্থল। পাশেই খাতা-কলম হাতে নিয়ে দাঁড়িয়ে টিমের অন্য এক সদস্য। এ খাতাতেই মশার উৎপত্তির অস্তিত্ব আছে- এমন ভবনের তালিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ড্রোনের মাধ্যমে মশার বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, আমাদের মশক নিধন কর্মীদের যদি বলি তোমরা ছাদে উঠে উঠে মশার উৎপত্তিস্থল চিহ্নিত করো, তাহলে তারা দুই, চার বা সর্বোচ্চ ১০টি বাড়ি দেখবে। আবার অনেক বাড়িতে ঢুকতে দেয় না তাদের। কিন্তু একটি উঁচু ভবনে যখন আমরা উঠে ড্রোন দিয়ে দেখছি, তখন আশপাশের শত শত বাড়ি কিন্তু আমরা একঘণ্টার মধ্যে দেখে ফেলতে পারছি। এতে করে যেমন কাজ সহজ হয়েছে, তেমনি দ্রুততার সাথে মশার উৎপত্তিস্থল ছাদও কিন্তু আমরা চিহ্নিত করে ফেলছি। সেই সঙ্গে তাৎক্ষণিক সেই ভবনে গিয়ে আমরা মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে পারছি। মূলত এই কারণেই আমরা মশক নিধন কর্যক্রম বেগবান করতেই আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করছি।

তিনি আরও বলেন, আমরা যখন ড্রোন নিয়ে একেকটি ভবনে যাচ্ছি, আশপাশের শত শত ভবনের ছাদ দেখছি, তখন অন্য ভবন মালিকরাও কিন্তু সচেতন হয়ে যাচ্ছে। অভিযানে দণ্ডিত যেন তারা না হয়, সে কারণে নিজেরাই তাদের ভবনের ছাদ পরিষ্কার রাখছে। মূলত এটাই আমাদের দরকার, সবাই সচেতন হলে মশক নিধন, ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে আমরা নগরবাসীকে রক্ষা করতে পারব।

গত বৃহস্পতিবার উত্তরা সেক্টর-৪ এলাকায় ড্রোনের মাধ্যমে মশার উৎস শনাক্তকরণ কার্যক্রমের ঘোষণা দিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ২ থেকে ১১ জুলাই ঢাকা উত্তরের আওতাধীন প্রতিটি বাসা-বাড়িতে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে মশার উৎস খুঁজতে আমরা চিরুনি অভিযান পরিচালনা করব। সিটি করপোরেশন ড্রোন থেকে ছবি নিয়ে এবং তথ্য-উপাত্ত নিয়ে যেসব বাড়িতে মশার লার্ভা পাওয়া যায় তার একটি তথ্যভাণ্ডার তৈরি করবে, যা আগামী বছরও মশক নিধন কার্যক্রমে কাজে লাগবে। 

গত বছরের মার্চে ঢাকার মশা মারতে ড্রোনের ব্যবহারের পরীক্ষামূলক উদ্যোগ প্রথমবারের মতো নিয়েছিল ডিএনসিসি। সেবার রাজধানীর বনানী লেকে একটি ড্রোন ব্যবহার করে মশার ওষুধ ছেটানোর জন্য পরীক্ষামূলকভাবে একটি কার্যক্রম চালানো হয়েছিল। মশা মারার ওষুধ ছেটানো নিয়ে এর আগে তারা ড্রোন ডেভলপারের সঙ্গে যোগাযোগ করে। সব কিছু জেনে ডেভলপার পরীক্ষামূলকভাবে একটি ড্রোন তৈরি করে দেয়। এটি এক ব্যাটারির মাধ্যমে ২৫ মিনিট আর দুই ব্যাটারির মাধ্যমে ৫০ মিনিট শূন্যে উড়তে পারত। পাশাপাশি প্রতি মিনিটে ড্রোনটি ছেটাতে পারবে ৫ লিটার মশার ওষুধ। প্রাথমিকভাবে এটি ২০ লিটার ওষুধ বহন করতে সক্ষম ছিল। পরীক্ষা-নিরীক্ষায় সফল হলে বিশেষ ড্রোনটি ডিএনসিসির জলাশয়, খাল বা লেকে মশা মারতে ব্যবহার করার কথা ছিল। পরে অবশ্য সেই কার্যক্রম আর সামনের দিকে এগোয়নি।  

তবে আজ থেকে নতুন পদ্ধতিতে ড্রোনের মাধ্যমে মশার উৎস শনাক্তকরণ কার্যক্রম শুরু করেছে ডিএনসিসি। আজ থেকে ১১ জুলাই পর্যন্ত ঢাকা উত্তরের আওতাধীন প্রতিটি বাসা-বাড়িতে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে মশার উৎস খুঁজতে এই চিরুনি অভিযান পরিচালনা করবে নগরের সেবা দেওয়া এই সংস্থাটি। 

‘মশা মারতে কামান দাগা’-প্রবাদের প্রচলন রয়েছে মানুষের মুখে মুখে। এ প্রবাদকে পুরোপুরি বাস্তবে রূপ না দিলেও, কাছাকাছিই হাঁটছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কামান না হলেও তারা মশার উৎপত্তি স্থল খুঁজতে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে। ড্রোন দিয়ে ছাদ বাগানে, ছাদে মশা খুঁজবে তারা।

 

ট্যাগ: এডিস মশা
খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি
  • ২৩ মার্চ ২০২৬
ভিন্ন আঙ্গিকে আদিবাসী শিক্ষার্থীদের ঈদ উদযাপন
  • ২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভীড়ে মাভাবিপ্রবি যেন এক মিলনমেলা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence