দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪০ AM
ফার্নেস অয়েল

ফার্নেস অয়েল © সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ানো হয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ মূল্যবৃদ্ধির তথ্য জানিয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেল ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সা হয়েছে। এ মূল্য রোববার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। 

এর আগে, ফার্নেস তেলের মূল্য নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকার এ ক্ষমতা বিইআরসির কাছে হস্তান্তর করার পর সংস্থাটি ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো দাম নির্ধারণ করে। সর্বশেষ এই সিদ্ধান্তের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ফার্নেস তেলের দাম সমন্বয় করা হলো।

বিপিসির অধীন থাকা তেল বিপণন করা সরকারি চার কোম্পানি- পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ফার্নেস তেলের দাম ১৬ টাকা কমানো হয়েছিল।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬