পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া

১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ AM
কোহিনুর মিয়া

কোহিনুর মিয়া © ফাইল ছবি

প্রায় দেড় দশক আগে পুলিশ চাকরি থেকে বরখাস্ত হওয়া মো. কোহিনুর মিয়াকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (চতুর্থ গ্রেড) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. কোহিনুর মিয়া (বিপি-৬৭১৯০৯২১)-কে এ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তার এই পদোন্নতি ৭ এপ্রিল ২০১৫ তারিখ থেকে কার্যকর হিসেবে গণ্য করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতির ফলে তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন।

এরআগে ২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে কোহিনুর মিয়াকে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ৯ মার্চ সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। এর ফলে তিনি সব সুযোগ-সুবিধাসহ পুনরায় সরকারি চাকরিতে ফেরেন।

ঢাকা ও ময়মনসিংহে প্রায় দেড় যুগ আগে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন ঘটনায় আলোচিত ছিলেন কোহিনুর মিয়া। সর্বশেষ তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9