প্রেমিকের মা’কে আগুনে পুড়িয়ে মারলো মেয়ের মা

২৮ জুন ২০২২, ১০:৪৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

প্রেমের সম্পর্কের বিরোধের জেরে ছেলের মাকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে মেয়ের মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টায় ময়মনসিংহের ঈশ্বরদিয়ায় এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ‍চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ওই নারীর নাম  লাইলি বেগমকে (৩৫)। আর অভিযুক্ত প্রেমিকার মায়ের নাম নাসরিন আক্তার (৩৮)। এই ঘটনায় নাম এসেছে নাসরিনের সহযোগী আছিয়া আক্তার কনারও (৩৬)। 

আরও পড়ুন: শিশু-বয়স্ক-অসুস্থদের মসজিদে না যাওয়ার নির্দেশ

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাইলী বেগমের ছেলের সাথে প্রতিবেশী খুকি (১৮) নামে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত রবিবার তারা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন দুই পরিবারকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি মীমাংসা হয়নি। এরই জের ধরে ছেলের মা’কে আগুন দিয়ে ঝলসে দেয় মেয়ের মা নাসরিন আক্তার ও তার সহযোগী আছিয়া আক্তার কনা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক আহম্মেদ। এ ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬