পাহাড় ধসে নিহত ৪

১৮ জুন ২০২২, ০৮:২৬ AM
পাহাড় ধস

পাহাড় ধস © সংগৃহীত

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধসের পৃথক ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিনুর আকতার (৩০) ও মাহিনুর আকতার (২০)। তারা আপন দুই বোন। আর বাকি দুজন হলেন লিটন (২১) এবং ইমন (১৪)। তারাও আপন দুই ভাই।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার এনামুল হক বলেন, বরিশাল ঘোনার পাহাড় ধসে আহত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অন্যদিকে বিজয় নগর লেকসিটি এলাকার পাহাড় ধসে লিটন ও ইমন নামে আপন দুই ভাইয়ের মরদেহ মাটি চাপা থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজকেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এইচএসসি পাসেই সেলস অফিসার নেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ১৮ এপ্…
  • ১৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, প্রাণ হারালেন কলে…
  • ১৪ এপ্রিল ২০২৬
পিরোজপুরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ
  • ১৪ এপ্রিল ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র
  • ১৪ এপ্রিল ২০২৬
কুয়েটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
  • ১৪ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি সেনা নিহত, নিশ্চিত করল আইডিএফ
  • ১৪ এপ্রিল ২০২৬