‘সেলফি তোলার সময়’ ট্রেন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১৪ জুন ২০২২, ১২:৪৮ PM
ট্রেন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ট্রেন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু © ফাইল ছবি

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তোলার সময় পড়ে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ।চুয়াডাঙ্গা শহরের বেলগাছি রেলক্রসিং থেকে কিছুটা দূরে সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

রোহান হোসেন নামের ১৬ বছর বয়সী ওই কিশোরের বাড়ি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে। সে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহর থেকে জীবননগর হয়ে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে রোহান বাড়ি যাচ্ছিল। ট্রেনটি বেলগাছি ও ফার্মপাড়ার মাঝামাঝি পৌঁছালে রোহান ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তুলতে যায়। সে সময় লাইনের লাইটপোস্টের সঙ্গে হাত বেঁধে সে পড়ে যায়।

এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তার পরিচয় শনাক্ত করা না গেলেও পরে ফেসবুকের মাধ্যমে স্বজনরা খবর পান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর জাহান রুমি জানান, রোহানের মাথা, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। কান দিয়েও রক্তক্ষরণ হচ্ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়।

এরপর অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার হয়। ঢাকায় নেয়ার পথে ঝিনাইদহের হাটগোপালপুর পৌঁছালে তার আরও অবনতি হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন।

উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, রোহানের বাবা সিএনজিচালিত অটোরিকশার চালক ও মা প্রবাসী। সে বাবার সঙ্গেই থাকত। টিকটক করা ও সেলফি তোলার জন্য প্রায়ই ট্রেনে চুয়াডাঙ্গা যেত।

ওসি মাহাব্বুর বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় রোহানের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬