শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী

১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ PM
শিক্ষা এবং প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

শিক্ষা এবং প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে শিক্ষার জন্য। শিক্ষা ব্যবস্থায় ইনভেস্টমেন্ট এই সরকারের সবচেয়ে বড় কমিটমেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।

আজ রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আমি কি ৫ শতাংশ নিতে পারব? যেখানে না খেতে খেতে আমরা শুকনো, রুগ্ন, দুর্বল হয়ে গিয়েছি। হটাৎ যদি বিশাল ডিসে খাবার দেওয়া হয়—তা খাওয়া যায়!

আমাকে বাজেট নিতে বলেছে তবে আমি নিতে পারছি না। আমাকে নিতে হবে আস্তে আস্তে। সরকার দেবে, প্রধানমন্ত্রী দেবেন আমরা সামনের দিকে নেব। সব ব্যবস্থা করবো। এছাড়া আগামী বাজেটের পর সরকার শিক্ষকদের কথা ভাববে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬