গ্যাসের দামবৃদ্ধির ঘোষণা কাল

০৪ জুন ২০২২, ০৬:২১ PM
গ্যাসের দামবৃদ্ধি

গ্যাসের দামবৃদ্ধি © ফাইল ছবি

দেশে সব ধরনের গ্যাসের দাম সমন্বয় করে নতুন দাম চূড়ান্ত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (৫ জুন) গ্যাসের দাম ‘বৃদ্ধির’ ঘোষণা করা হবে। বিইআরসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে শনিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, প্রাকৃতিক গ্যাসের ভোক্তাপর্যায়ে মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ আগামীকাল রবিবার দুপুর ৩টায় কমিশন কর্তৃক ভার্চুয়াল প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘোষণা করা হবে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, ‘এই এক্সাইটমেন্ট যেন সাধারণ মানুষকে কোনো রকম বিব্রত না করে, তারা যেন কোনো সমস্যায় না পড়ে। বাড়িতে যারা গ্যাস ব্যবহার করেন, অল্প খরচে ট্রান্সপোর্ট ব্যবহার করেন সেই জায়গাতে যেন কোনো ইফেক্ট না পড়ে। সেই বিষয়ে আমার একটা দাবি থাকবে। প্রচুর পরিমাণে সরকারের ভর্তুকি আসবে। সারা বিশ্বে দাম বেড়ে গেছে। সেই জায়গা থেকে আমাদের যদি সাশ্রয়ী করা যায়, তাহলে আমাদের জন্য সহনীয় হবে।’

সরকারের দাবি, ভর্তুকি কমাতে দাম বাড়াতে হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সিস্টেম লস আর দুর্নীতি কমালে ভর্তুকি সমন্বয় সম্ভব।

ট্যাগ: গ্যাস
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬