কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

০৪ জুন ২০২২, ০৬:১০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘যেহেতু কক্সবাজারে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেহেতু এই মুহূর্তে কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো পরিকল্পনা বা উদ্যোগ নেয়নি সরকার।’

শনিবার (৪ জুন) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার’ কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারে ‘মেরিন রিসার্চ হ্যাচারি’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রতি জেলায় একটি করে পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণাকে কাজে লাগিয়ে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। এতে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগিয়ে আগামীতে সুন্দর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ গড়ে তোলা সম্ভব। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে।

আরও পড়ুন: স্বচ্ছ-প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষাই মূলত ঢাবির সৌন্দর্য্য: ভিসি

তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, এই হ্যাচারিটির মাধ্যমে উন্নত ধরনের গবেষণা হবে। এই হ্যাচারিতে বিশেষ করে মালয়েশিয়ান কারিগরি প্রযুক্তিতে হ্যাচারিতে তেলাপিয়া-পাঙ্গাসের মতো ভেটকি ও অন্যান্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে-তা বাংলাদেশের সুনীল অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং দেশের মৎস্য ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে। ফলে এইখানে বাংলাদেশের গবেষকের পাশাপাশি বিভিন্ন দেশের গবেষকেরা যৌথভাবে কাজ করবে।

এ সময় ভেটেরিনারি ও অ্যানিমেল  সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান সভাপতিত্বে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক প্রমুখ। এর আগে বেলা ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের কক্সবাজারস্থ কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসোর্স সেন্টার এর মেরিন রিসার্চ হ্যাচারি পরিদর্শন ও শুভ উদ্বোধন করেন।

বেঁচে আছেন খামেনির স্ত্রী দাবি ইরানের
  • ১৩ মার্চ ২০২৬
পায়ুপথে অর্ধকোটি টাকার স্বর্ণের বার, পাঁচারকারী আটক
  • ১৩ মার্চ ২০২৬
ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
  • ১৩ মার্চ ২০২৬
‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081