ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু

৩০ মে ২০২২, ০৮:২৪ PM
মেহেন্দীগঞ্জ থানা

মেহেন্দীগঞ্জ থানা © সংগৃহীত

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মে) সকালে মেহেন্দীগঞ্জ উপজেলার চরশ্যামরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলেন- লাবনী আক্তার (১৪) ও নাবিলা আক্তার (৪)। তারা ওই গ্রামের হোসেন মোল্লার সন্তান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, সকালে নাশতা খাওয়ার পর দু'বোন পাশাপাশি বসে ছিল। এ সময় নাবিলা টিনের বেড়ার সঙ্গে হেলান দেন। হেলান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাবিলা। নাবিলাকে ছাড়াতে গিয়ে বড় বোন লাবনীও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মেহেন্দীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, তাদের টিনের ঘরের ওপর বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। লাবনী ও নাবিলা তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬