আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছাবে কাল

২৭ মে ২০২২, ০৮:০৪ PM
আবদুল গাফফার চৌধুরী

আবদুল গাফফার চৌধুরী © সংগৃহীত

মহান একুশের অমর সংগীতের রচয়িতা বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাবে। এদিন সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২ যোগে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। 
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ সরকারের পক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁর মরদেহ গ্রহণ করবেন।
 
এদিন দুপুর ১-৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শহিদ মিনার প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান এবং সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা, ৪টায় জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদন এবং সাড়ে ৫টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে।
 
উল্লেখ্য, আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে ২০২২ লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। 
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close