ল্যাম্পপোস্টে মোটরসাইকেলের ধাক্কা, নিভে গেল দুই বন্ধুর প্রাণ

২৭ মে ২০২২, ১০:৪৪ AM
নিহত অপূর্ব ও অপু

নিহত অপূর্ব ও অপু © সংগৃহীত

বরিশাল নগরীর বান্দরোড এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বান্দরোডের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে সুদীপ্ত সাহা (২৩) ও বান্দরোড এলাকার দিলীপ সাহার ছেলে অন্তু সাহা হৃদয় (২২)। সুদীপ্ত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্সের ছাত্র ছিলেন। আর অন্তু পড়তেন ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা উদ্ধার করে অপরজনকে হাসপাতালে নিলে সেখানে তার  মৃত্যু হয়।

নিহত দুই যুবকের বন্ধু ও স্বজনরা জানান, রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু গোপাল সাহা ও অন্তু সাহা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুতে ঘুরতে যাচ্ছিলেন। কিন্তু মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুজনই মারা যান। হঠাৎ দুজনের এমন মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: আহত ছাত্রদলের ৪৭ জনের নাম জানাল বিএনপি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. কবির উদ্দিন জানান, রাত ১১টা ১৫ মিনিটের দিকে দেবজিৎ সাহা অন্তু নামে এক রোগীকে হাসপাতালে আনলে তাকে দ্রুত অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে সুদীপ্ত সাহা গোপাল নামে একজনকে পুলিশ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, মোটরসাইকেলটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে আমতলা মোড়ের দিকে যাচ্ছিল। এসময় বেপরোয়া গতির কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকের মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর আরোহীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence