টানা ৪০ দিন নামাজ পড়ে বাইসাইকেল পেল ৫৭ কিশোর

২৫ মে ২০২২, ১০:০৬ AM
বাই সাইকেল প্রাপ্ত কিশোররা

বাই সাইকেল প্রাপ্ত কিশোররা © সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলায় টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৫৭ শিশু-কিশোরকে সাইকেল পুরস্কার দেয়া হয়েছে। শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে ও আদর্শ প্রজন্ম গঠনের লক্ষ্যে শহীদ ডা. এ. কে মোহাম্মদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে এবং এম এইচ গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার ব্যতিক্রমী এ পুরস্কারের আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরে সুজানগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কারের বাইসাইকেল তুলে দেন অতিথিরা। 

পৌরসভার কাউন্সিলর ও শহিদ ডা. এ কে মোহাম্মদ আলীর ছেলে মোশফিকুর রহমান সাচ্চুর সভাপতিত্বে ও পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

আরও পড়ুন: ক্লাস চলাকালে সালাম না দেয়ায় মারধর, কানে শুনছেন না ঢাবি ছাত্র

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান, পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার। 

উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দায়েন উপজেলা আ.লীগের সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, সুজানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমএ আলিম রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মোশফিকুর রহমান সাচ্চু বলেন, সুজানগর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ ডা. এ কে মোহাম্মদ আলীর নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন। সংগঠনের সভাপতি এবং এম এইচ গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের চেয়ারম্যান মোবারক হোসেন জুয়েলের সার্বিক সহযোগিতায় প্রায় দেড় মাস আগে থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। যেখানে সুজানগর পৌরসভার ৬৩ জন শিশু-কিশোর অংশ নেয়। তাদের মধ্যে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হন ৫৭ কিশোর। মঙ্গলবার সেই ৫৭ কিশোরকে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দেওয়া হয়েছে। 

শেরপুরে কলাবাগান থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ২১ মার্চ ২০২৬
মেঘনায় স্পিডবোট ডুবে নিখোঁজের দুদিন পর মিলল পুলিশ কনস্টেবলে…
  • ২১ মার্চ ২০২৬
খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
রমজানের রাতের হারিয়ে যাওয়া সুর—পুরান ঢাকার কাসিদা
  • ২১ মার্চ ২০২৬
ভিনদেশের ঈদ আনন্দ
  • ২১ মার্চ ২০২৬
দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence