শিক্ষার্থীদের সফট স্কিল অর্জনে সহায়তা করার নির্দেশ উপমন্ত্রীর

২৪ মে ২০২২, ০৬:৪২ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে তাই বর্তমান প্রজন্মের মান সম্পন্ন শিক্ষার ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ উন্নয়ন। বাংলাদেশে  বিকল্প সুযোগের স্বল্পতা থাকায় উচ্চ শিক্ষায়  অধিক সংখ্যক শিক্ষার্থী লেখাপড়া করে। এত বিপুল  শিক্ষার্থীর কর্মসংস্থান সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য উচ্চ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে বিভিন্ন বিষয়ে  নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন হয়ে উঠতে পারে সেদিকে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মনোযোগী হতে বলেন মহিবুল হাসান চৌধুরী।

তিনি আরও বলেন, কেবল জ্ঞান বিতরণ না করে শিক্ষার্থীদের জীবন গঠনে দিক নির্দেশকের ভূমিকা পালনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। ছাত্র-ছাত্রীদের সফট স্কিল অর্জনে তাদের সহায়তা করতে বলেন উপমন্ত্রী।

আজ মঙ্গলবার (২৪ মে) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা  একাডেমি (নায়েম)- এ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ১৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এরপর তিনি প্রশিক্ষণে ভালো কৃতিত্বের জন্য নির্বাচিত প্রশিক্ষণ প্রার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা সচিব মো: আবু বকর ছিদ্দিক বলেন, শিক্ষকতা একজন মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে যা অন্য পেশায় সম্ভবপর নয়। তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মন মানসিকতা বুঝে পাঠদান এবং শিক্ষকদেরকে জীবনব্যাপী জ্ঞান চর্চায় নিবেদিত থেকে নিজেকে সমৃদ্ধ করার  পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. মো. নিজামুল করিম।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬