কারও বাবার টাকায় নয়, মানুষের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু: ফখরুল

১৯ মে ২০২২, ০৬:৩৮ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতু কারও বাবার টাকায় তৈরি হয়নি। বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু তৈরি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন খাতে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এই সেতু তৈরি করা হয়েছে। এখানেও তারা লুটপাট করেছে।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও শহরের বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি এসব কথা বলতে পারেন না। একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রীকে এভাবে বলা মানে সরাসরি হত্যার হুমকির শামিল। সেতু থেকে ফেলে দেওয়া এটা কখনো স্বাভাবিক বিষয় হতে পারে না।

আরও পড়ুন: পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের কাছে আবেগ-অনুভূতির প্রতিশব্দ

বিএনপি মহাসচিব বলেন, তার এই উক্তির জন্য আমরা প্রচণ্ড নিন্দা জানাই এবং এ রকম অরাজনৈতিক, অশালীন বক্তব্যে কখনো আশা করি না। এই ধরনের মন্তব্যে করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। না হলে এ ধরনের উক্তির জন্য আইনগত ব্যবস্থা নেব।

মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ তো নির্বাচন লুট করে নিয়ে যায়। বিদেশিদের সঙ্গে তারাই যোগাযোগ করে। আমেরিকায় গিয়ে পররাষ্ট্র মন্ত্রীর কাছে সাহায্যে চেয়েছে বিএনপিকে ভোটে অংশগ্রহণ করানোর জন্য। আমরা বিদেশিদের সঙ্গে যোগাযোগ করি না, তারাই যোগাযোগ করে। তার অনেক প্রমাণ রয়েছে।

ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা, চমেকে ভর্তি
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence