এনায়েত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতার

১৮ মে ২০২২, ১২:০৩ AM
ইসলামী বক্তা ড. এনায়েত উল্লাহ আব্বাসী

ইসলামী বক্তা ড. এনায়েত উল্লাহ আব্বাসী © ফাইল ছবি

বীর মুক্তিযোদ্ধাদের জঙ্গির সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ায় ইসলামী বক্তা ড. এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মে) রাতে রাজধানীর শাহবাগ থানায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন মামলাটি করেন।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, মুক্তিযুদ্ধাদের কটাক্ষ করার অপরাধের একটি অভিযোগ থানায় এসেছে ডিজিটাল নিরাপাত্তা আইনে মামলা নেওয়ার জন্য। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে মতামত আসার পর মামলা নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। 

এদিকে মামলায় বাদি অভিযোগ করেন, গত ১৪ মে রাত আনুমানিক ৯টার দিকে ইউটিউবে ‘ফেস দ্য পিপল’ নামের একটি টক শো অনুষ্ঠান শুনছিলাম। যার শিরোনাম ছিল ১১৬ জন আলেম নিয়ে অভিযোগ বিশ্লেষণ, ডিবেট, দুই পক্ষ, মুখোমুখি ইউটিউব টকশোতে আলোচক হিসেবে এসে যৌনপুর সিলসিলার ড. মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী, নামে খারেজি একজন মতাদর্শিক ভণ্ড পীর, স্বাধীনতা বিরোধীদের দোসর, জঙ্গিবাদের মদদদাতা, ধর্মব্যবসায়ী, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জঙ্গির সাথে তুলনা করে বলেন যে, জঙ্গিবাদ কি খারাপ জিনিস? কে বলেছে জঙ্গিবাদ খারাপ জিনিস? জঙ্গি বিমান এটা কি সন্ত্রাসী বিমান, জঙ্গি শব্দটি এসেছে জাং থেকে, ফারসিতে জাং বলে যুদ্ধকে। অতএব এক অর্থে এটি জঙ্গি।

এ ধরনের মন্তব্যের কারণে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের সাথে জঙ্গির তুলনা করার ধৃষ্টতা দেখিয়ে এনায়েতুল্লাহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে স্পষ্ট প্রোপাগান্ডা প্রচারণা চালিয়েছে ও বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে অংশগ্রহণকে জঙ্গিবাদের সাথে তুলনা করে একদিকে জঙ্গিদেরকে মদদ দিয়েছেন। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের অবদানকে অপমান অপদস্থ করেছেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence