ছাত্রী নিবাস থেকে ইলমার মরদেহ উদ্ধার

১৪ মে ২০২২, ১০:২১ AM
ইলমার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে

ইলমার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে © সংগৃহীত

রংপুর নগরীর কলেজ পাড়া অলিন্দ ছাত্রী নিবাসের এক কলেজছাত্রীর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রংপুর তাজহাট থানা পুলিশ। শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিক্ষার্থীর নাম ইলমা আক্তার আঁখি (২২)। সে রংপুর কারমাইকেল কলেজের অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী। নিহত ইলমা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ভোজনপুর গ্রামের জমির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারমাইকেল কলেজের স্নাতক প্রথম বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইলমা লালবাগ এলাকায় দেলোয়ার হোসেনের মালিকানাধীন অনিন্দা নামে একটি ছাত্রী নিবাসে থেকে লেখাপড়া করতেন। শুক্রবার বিকেলে সহপাঠীরা ওই ছাত্রী নিবাসের বাথরুমে ইলমার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সন্ধ্যায় পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠায়। 

আরও পড়ুন: ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুলশিক্ষিকার মরদেহ

ইলমার সহপাঠীরা জানায়, হঠাৎ কলেজের টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশ হওয়া নিয়ে কয়েকদিন যাবত নানাভাবে দুশ্চিন্তায় ভুগছিল ইলমা। এছাড়া তেমন কিছু বলতে পারেনি সহপাঠীরা।

তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে হত্যা না আত্মহত্যা।

এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950