আজান ও কিরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনাবাহিনী

১৩ মে ২০২২, ০৫:৩০ PM
চ্যাম্পিয়ন দল

চ্যাম্পিয়ন দল © সংগৃহীত

আন্তঃবাহিনী কিরাত ও আজান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এ বাংলাদেশ সেনাবাহিনী। আর রানারআপ হয়েছে নৌবৈাহিনীর দল। শুক্রবার (১৩ মে) ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

আজান প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন সেনাবাহিনীর সার্জেন্ট মো. রিয়াজ উদ্দীন ও কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এ বাহিনীরই সার্জেন্ট মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আর নেই

গত ১০ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আজানে ১৫ জন ও কিরাতে ১৫ জন প্রতিযোগী অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শফিউল আজম।

এই প্রতিযোগিতার মাধ্যমে তিন বাহিনীর সদস্যদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence