এসএসসির দ্বিতীয় দিনে বহিষ্কারের সংখ্যা বাড়ল ৩ গুণ

২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা প্রথম দিনের তুলনায় তিনগুণেরও বেশি বেড়েছে। চারটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে প্রথম দিনে বহিষ্কৃত হয়েছিলেন ৬ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। এদিন এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, দাখিলে আরবি প্রথম পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন মোট ১৪ লাখ ৯২ হাজার ৮০৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৬৫ হাজার ৯৪১ জন।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে মোট ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা ও যশোর বোর্ডে ২ জন করে এবং চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে ১ জন করে শিক্ষার্থী বহিষ্কৃত হন।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬