সয়াবিনের দাম বাড়ায় বাদাম তেল খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

০৮ মে ২০২২, ০৯:১০ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

সয়াবিন তেলসহ ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় বাদাম তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমাদের দেশে আগে বাদামের তেল হতো। সেই তেল দিয়েই ভাজাপোড়া হতো। সেদিকে আবার দৃষ্টি দিতে হবে।’

শনিবার (৭ এপ্রিল) বিকেলে গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, লন্ডনে রেশনের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। এক লিটারের বেশি তেল কিনতে পারবে না কেউ। এরকম অবস্থা সারা বিশ্বেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে জাহাজ ভাড়া বেড়ে গেছে। আমদানির উপর যুদ্ধের প্রভাব পড়ছে ‘

তেল উৎপাদনের আরও কি পদ্ধতি আছে সে বিষয়ে দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ভালো সরিষা হচ্ছে, তিল হচ্ছে, ধানের কুড়া থেকে তেল হচ্ছে। এভাবে তেল উৎপাদনের পদ্ধতি নিয়ে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। বিশ্বব্যাপী মন্দার প্রভাব আমাদের উপরও আসতে পারে। আমরা এখনই সতর্ক হই।’ 

আরো পড়ুন: পদত্যাগ করছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানির উপর বিরুপ প্রভাব পড়েছে। সারা বিশ্বে এর প্রভাব পড়ছে। আমাদের কিছু জিনিস উৎপাদন হয় না, বাইরে থেকে আনতে হয়। আমরা যদি উদ্যোগ নিই, সমস্যার সমাধান করতে পারব।’

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence