গুলিতে নিহত প্রীতির পরিবার পেল ২০ লাখ টাকা

০৩ মে ২০২২, ০৫:২৬ PM
সামিয়া আফরিন প্রীতি

সামিয়া আফরিন প্রীতি © ফাইল ফটো

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রী সামিয়া আফরিন প্রীতির (২৪) পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২ মে) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সামিয়ার বাবা জামাল উদ্দিনের কাছে চেকটি হস্তান্তর করেন।

এসময় বিপ্লব বড়ুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যারাই এ পর্যন্ত সহযোগিতা চেয়েছেন, তিনি অত্যন্ত মানবিক দিক বিবেচনায় নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান বিতরণের হিসাবও তুলে ধরেন তিনি। বিপ্লব জানান, ২০১৯ সাল থেকে এপর্যন্ত ৩৫ হাজার ব্যক্তিকে এক হাজার ১০০ কোটি কোটির বেশি টাকা অনুদান দেওয়া হয়। এর মধ্যে ২০১৯ সালে দেওয়া হয় ১৪০ কোটি টাকা, ২০২০ সালে ৫৮০ কোটি, ২০২১ সালে ৩২৪ কোটি এবং ২০২২ সালের এপর্যন্ত ৭৫ কোটি টাকা সহায়তা করা হয়েছে।

আরও পড়ুন: মা-বাবাকে ঈদ পোশাক কিনে দিতে চেয়েছিলেন প্রীতি

প্রসঙ্গত, গত ২৪ মার্চ, বৃহস্পতিবার রাতে শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় দুর্বৃত্তরা। সেই গুলিতে রিকশায় থাকা সামিয়া আফনান জামাল প্রীতি নিহত হন।

বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬