দুই বছর পর জাতীয় ঈদগাহে নামাজ, প্রধান জামাত সাড়ে ৮টায়

৩০ এপ্রিল ২০২২, ১২:৫৫ PM
জাতীয় ঈদগাহ

জাতীয় ঈদগাহ © সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। করোনার কারণে দুই বছর পরে এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঈদগাহে। 

ঈদগাহ মাঠজুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কাজ সারছেন শ্রমিকরা। ময়দানের নিরাপত্তায় প্রস্তুতি নিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরাও।

সরেজমিনে দেখা গেছে, ঈদগাহ মাঠে বাঁশ দিয়ে প্যান্ডেল করার কাজ শেষ। বৃষ্টির শঙ্কায় প্যান্ডেলে টানানো হচ্ছে শামিয়ানা ও ত্রিপল। চারপাশেও চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে ঈদগাহ মাঠ প্রস্তুতের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিয়ারো সরদার অ্যান্ড সন্স। মাঠের মাইক ও বৈদ্যুতিক সংযোগের কাজও চলছে সমানতালে। গরমে মুসল্লিরা যাতে কোনো কষ্ট না পান, সেজন্য সিলিং ফ্যান ও প্যাডেস্টাল ফ্যান বসানো হবে। এছাড়াও ওজুর ব্যবস্থাসহ স্থাপন করা হচ্ছে মোবাইল টয়লেটও। 

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে প্রায় ৮৪ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ পড়তে পারেন। নারীদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়।

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close