ঈদের রাত থেকে গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায় 

২৯ এপ্রিল ২০২২, ১০:০৩ PM
গ্যাস সরবরাহ

গ্যাস সরবরাহ © সংগৃহীত

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, ঢাকার আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ও রাজধানীর কিছু এলাকায় আগামী ৩ মে গ্যাসের স্বল্প চাপ থাকবে। শুক্রবার তিতাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে (সম্ভাব্য ঈদের দিন) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জের ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর গাবতলী, মাজার রোড, মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

 

১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬